
চট্টগ্রামের সীতাকুন্ডে লরির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের ৩জন নিহত হয়েছেন। এসময় আহত হয় আরও ২জন।
সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন জানান, সকালে পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার মিরপুরের বাসায় যাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান। তাদের বহন করা প্রাইভেট কারটি ফৌজদারহাট ট্রাফিক বক্সের সামনে গিয়ে পৌছুলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি লরির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাইফুজ্জামানের দুই মেয়ে আতরা আনান খান এবং তাসনিম জামান খান। পরে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পর সাইফুজ্জামান মন্টু মারা যান।



