
সমাজের সমৃদ্ধশালী ও বৃত্তবানদের অসহায় মানুষদের প্রতি এগিয়ে আসার আহবান জানিয়েছেন, স্ট্যার্ন্ডাড ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও সিইও মোস্তফা কামাল চৌধুরী।
দুপুরে চট্টগ্রামের বাশখালী সংলগ্ন গুনোগরীতে দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন কালে তিনি এ আহবান জানান। এসময় তিনি আরও বলেন, স্ট্যার্ন্ডাড ব্যাংকের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও প্রায় ৩ হাজার অসহায় ও হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে। ভবিষ্যতে সমাজের অবহেলিত মানুষদের কল্যানে স্ট্যার্ন্ডাড ব্যাংক কাজ করে যাবে। এতে আরও উপস্থিত ছিলেন, বাশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাইল করিম মজুমদার,স্ট্যার্ন্ডাড ব্যাংকের পরিচালক তানভীর মোস্তফা,ভিপি মোহাম্মদ জাহিদ হাসানসহ অন্যরা।



