অন্যান্যবাংলাদেশ

ওআইসির যুব রাজধানী হিসাবে ঢাকা নির্বাচিত

২০২০ সালে ওআইসির যুব রাজধানী হিসাবে ঢাকা নির্বাচিত হয়েছে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ স্বীকৃতি উদযাপনে বছরব্যাপী নানা কর্মসূচি পালন করবে সরকার।

রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

প্রতিমন্ত্রী বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকাকে ২০২০ সালের জন্য ওআইসির যুব রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে, যা আমাদের ও বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের।

তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই তার সার্বিক সহযোগিতার জন্য। আমি ইসলামিক কো-অপারেশন যুব ফোরামকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের উপর আস্থা রাখার জন্য। এছাড়া এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button