সনদ থাকার পরও মেলেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়, ভারতের শেখপাড়া ট্রেনিং সেন্টারের সনদ ও অস্ত্র জমাদানের সার্টিফিকেট থাকার পরও, মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি মেলেনি রাজশাহীর পুঠিয়ার ইয়াকুব আলীর। কোন ভাতা না পাওয়ায় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন এই বীর মুক্তিযোদ্ধা।
১৯৭১ সালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার গ্রামের ইয়াকুব আলী দেশকে রক্ষা করার জন্য ভারতে গিয়ে ট্রেনিং নেন। ফিরে এসে সম্মুখযুদ্ধে অংশ নেন পাবনার নগরবাড়ীসহ রাজশাহীর ভদ্র ও বিড়ালদহ লোহার ব্রিজে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ভারতের শেখপাড়া ট্রেনিং সেন্টারের সনদ ও অস্ত্র জমাদানের সার্টিফিকেট হাতে নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরেও, মুক্তিযোদ্ধার খেতাব টুকু মেলেনি ইয়াকুব আলীর। বাধ্য হয়ে গাড়ি চালিয়ে এখন জীবিকা নির্বাহ করেন এই বীর মুক্তিযোদ্ধা। নেই মাথা গোঁজার তেমন ঠাই। ৩ ছেলে দুই মেয়ে নিয়ে অতি কষ্টে জীবন যাপন তার।
ইয়াকুব আলীকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বিকৃতি দেয়ার দাবি, স্থানীয় মুক্তিযোদ্ধাদের। এদিকে তদন্ত পূর্বক তালিকাভুক্ত করার সার্বিক সহায়তার কথা জানান, উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান।
তবে এ ব্যাপারে পুঠিয়া উপজেলার সাবেক কমান্ডার কথা বলতে রাজি হননি।
বিজয় ঘোষ, পুঠিয়া প্রতিনিধি



