দেশবাংলা

কমলা চাষে আগ্রহ বাড়ছে বিরলের চাষিদের

দিনাজপুরে কমলা চাষে দৃষ্টান্ত স্থাপন করলেন বিরলের এক চাষি। প্রথমে সখের বসে বাসায় একটি গাছ লাগিয়ে সাফল্যের পর, বানিজ্যিকভাবে শুরু করেন এর চাষ। আর গাছ রোপনের ২ বছরের মাথায় ব্যাপক ফলন আসে। তাই কমলা চাষে দিনদিন আগ্রহ বাড়ছে এ অঞ্চলের চাষিদের।

দিনাজপুরের বিরল উপজেলার হালজায় গ্রামের কৃষক নজরুল ইসলাম। বাসায় সখের বসে মাত্র একটি কমলা গাছ দিয়ে তার যাত্রা শুরু। ভালো ফলন ও সুস্বাদু হওয়ায়, ৩৩ শতাংশ জমিতে বানিজ্যিকভাবে শুরু করেন এর চাষ। মাত্র দুই বছরেই ব্যাপকভাবে ধরতে শুরু করে কমলা।

এবছর এখন পর্যন্ত কমলা বিক্রি করেছেন প্রায় ৫০ হাজার টাকার। পাশাপাশি বাড়তি আয়ের জন্য গাছের ফাঁকে লাগানো হয়েছে শাক-সবজি। নজরুল ইসলামের সাফল্য দেখে অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন এ চাষে।

কৃষি বিভাগ বলছে, কমলা চাষে কৃষকের চাহিদা থাকায় এ বাগান থেকেই চারা সংগ্রহ করার পাশাপাশি, তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।

কৃষি বিভাগের পরামর্শ আর সহজশর্তে ঋন সুবিধা পেলে আরো ব্যাপকভাবে কমলা চাষ সম্ভব বলে জানান, চাষিরা।

মঞ্জুর আলী শাহ, দিনাজপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button