বাহরাইনে বাংলাদেশি ওয়েলফেয়ার কমিউনিটি গঠিত

বাহরাইনে প্রবাসীদের কল্যাণে গঠিত, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। স্থানীয় মানামা লিন্নাস মেডিকেল সেন্টার ভবনে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) কে এম মমিনুর রহমান।
এসময় প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের উষ্ণ সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেন, আয়োজক প্রতিষ্ঠানের সকল সদস্য ও নেতৃবৃন্দ। বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইনের আহবায়ক ও প্রবাসীর পরামর্শক তাজউদ্দিন সিকান্দারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, তুষার আহম্মদ।
এসময় বিশেষ অতিথি ছিলেন, শাফকাত আনোয়ার, এম এ মুইজ চৌধূরী, আইনজীবী মোসাম্মদ সীমা, আনোয়ার, জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, মোঃ কয়েছ আহমেদ, মাজহারুল ইসলাম বাবু, মোহাম্মদ জসিম উদ্দিন, মুজাহিদুল ইসলাম ও মঞ্জুর আহম্মদসহ অনেকে। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।



