৩ জানুয়ারি দাম্মামে পিঠা উৎসব

চল যাই পিঠা খাই, এই স্লোগানে প্রতি বছরের মত এবারও সৌদি আরবে বাংলাদেশ সোসাইটি পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম এর উদ্যোগে, আগামী ৩রা জানুয়ারি স্থানীয় ফয়সালীয়া আলী-ওয়ান ইস্তেরাহাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিঠা উৎসব। এ উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
দাম্মামে পিঠা উদযাপন কমিটির হলরুমে এই প্রস্ততি সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, আবুল হাসেম বাবুল, হারুন মজুমদার, কামাল হোসেন, মহিউদ্দিন মহিন, সাইমুন তালুকদার, মোঃ হাসেম, সাংবাদিক গোলাম কিবরিয়াসহ পিঠা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রবাসের মাটিতে দেশীয় আমেজে, দেশীয় সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরে, উৎসবমুখর পরিবেশে সকল প্রবাসীদের মনকে আনন্দে ভরিয়ে তুলবে এই পিঠা উৎসব।
শেষে দাম্মাম,আল-খোবার,নাবিয়া,বাংলাদেশ আর্ন্তজাতিক বিদ্যালয়সহ প্রবাসী বাংলাদেশীদের মধ্যে কার্ড বিতরণ করা হয়। পিঠা উৎসবের মিডিয়া পার্টনার বাংলা টিভি।



