বোরকা পরে জাতীয় সংগীত গাইলেন ভারতীয় অভিনেত্রী

নাগরিকত্ব আইনের জেরে বর্তমানে উত্তপ্ত গোটা ভারত। চলমান এই আন্দোলনে নিয়মিতই ঘটছে হতাহতের ঘটনা। এমন পরিস্থিতিতে বোরকা পরে জাতীয় সংগীত গাইলেন ভারতীয় অভিনেত্রী এনা সাহা।
এরইমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভিডিওর প্রশংসা করেছেন সবাই। বর্তমানে এনা একটি ওয়েব সিরিজে কাজ করছেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের সুন্দর দেশের নাগরিকদের চালিত করেছে সবসময়। দেশের সব ধর্মকে এক সূত্রে বাঁধার পথ হলো ঐক্য। আর বৈচিত্র্য হলো বিভিন্ন ধরনের মানুষের ধারণাগুলো এক জায়গায় আসা। আজ আমরা দেশের সব ধরনের সংস্কৃতিকে সম্মান জানাই।’
এছাড়াও এসময় তাকে বোরকা পরতে দেখা যায়। শুধু এনাই নন, বিভিন্ন ধর্মের প্রচলিত পোশাক পরেছেন অন্যরা। কারো গায়ে নামাবলী, কারো মাথায় টুপি, আবার কারো গলায় ক্রুশ। তারা প্রত্যেকে ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন’ গেয়েছেন।



