প্রধানমন্ত্রীবাংলাদেশ

বই উৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শিক্ষা সমাপনী পরীক্ষা শিশুদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষার ফলাফল গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

পরে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা। এরপর শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন প্রধানমন্ত্রী।

শিক্ষা সমাপনি পরীক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়, এমন মন্তব্য করেন শেখ হাসিনা। তবে স্কুলে ছাত্রীদের চেয়ে ছাত্রদের সংখ্যা কমার কারণ খতিয়ে দেখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এসময় দেশবাসিকে খ্রিষ্টিয় নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button