অন্যান্যবাংলাদেশ

আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আতিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে এই মনোনয়নপত্র জমা দেন তিনি।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজধানীর গোপীবাগে রিটার্নিং অফিসারের কার্যালয় মনোনয়নপত্র জমা দেন তিনি।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মনোনয়নপত্র দাখিলের শেষদিনে আজ (মঙ্গলবার) সকাল থেকে দুই সিটির রিটার্নিং কমকর্তার দফতর মনোনয়নপত্র জমা দেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

দুপুরে রাজধানীর আগারগাওয়ে নির্বাচন দফতরে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আতিকুল ইসলাম। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকতে বিএনপির প্রতি আহবানও জানান তিনি।

রাজধানীর মতিঝিলের গোপীবাগে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেয়র নির্বাচিত হলে নিজের অগ্রাধিকার সম্পর্কেও জানান তিনি।

এসময়, জয়ী হলে নগরবাসীর নানা সেবার প্রতিশ্রুতি দেন কাউন্সিলর প্রার্থীরাও।

মাসুদ সুমন, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button