
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আট বোর্ডের মধ্যে এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। আর পাসের হার সবচেয়ে বেশি বরিশালে।
এবার এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন পাস করেছে। এবারের পাশের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ।
গতবারের চাইতে এ বছর ২ দশমিক ০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৭৮ হাজার ৪২৯ জন, যা গত বছর ছিল ৬৮ হাজার ৯৫ জন। ফলে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন।
এবছর জেএসসিতে পরীক্ষা দিয়েছে মোট ২২ লাখ ২১ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। তার মধ্যে পাস করেছে ১৯ লাখ ৪৫ হাজার ৭১৮ জন। অপরদিকে জেডিসেতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৪৪২ জন। তার মধ্যে পাস করেছে ৩ লাখ ৪১ হাজার ৫৫৩ জন।
মঙ্গলবার সকালে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
উল্লেখ্য, দেশের বাইরের ৯টি কেন্দ্রে এবার জন জেএসসি পরীক্ষায় ৪২৩ অংশ নিয়ে পাস করেছে ৪১৯ জন।



