অন্যান্যবাংলাদেশ

এবার ৩৫ কোটি বই পৌঁছে দেয়া হবে শিক্ষার্থীদের হাতে

বছরের প্রথম দিনে

বছরের প্রথম দিনটিতে দেশজুড়ে শুরু হবে বই উৎসব। এবার সারাদেশে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার নতুন বই বিতরণ করা হবে।

২০২০ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪টি বই ছাপানো হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ কোটি ৫৪ লাখ ২ হাজার ৩৭৫টি বই এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই বিনা মূল্যে বিতরণ করা হবে।

এ সব বই ছাপাতে ব্যয় হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা। এর মধ্যে প্রাথমিকের জন্য ৩৫০ কোটি এবং মাধ্যমিকের জন্য ব্যয় হয়েছে ৭৫০ কোটি টাকা। ২০২০ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক স্তরে ৬৬ লাখ ৭৬ হাজার ১০০টি বই, প্রাথমিক স্তরের জন্য ৯ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার ১৭২টি বই ছাপা হয়েছে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঁচটি ভাষার ৯৭ হাজার ৫৭২টি শিশুর জন্য প্রাক-প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ২ লাখ ৩০ হাজার ১৩০টি বই ছাপানো হয়েছে। দেশের ৭৫০ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য ছাপা হয়েছে ৯ হাজার ৫০৪টি বই।

মাধ্যমিক স্তর ও মাদরাসার দাখিল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়েছে ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই। ইবতেদায়ি (মাদরাসার প্রাথমিক) স্তরের জন্য ছাপানো হয়েছে ২ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৩৫টি বই।

এসএসসি ভোকেশনালের জন্য ১৬ লাখ ৩ হাজার ৪১১টি বই, এইচএসসি বিএম ভোকেশনালের জন্য ২৭ লাখ ৬ হাজার ২৮টি বই এবং দাখিল ভোকেশনালের জন্য ছাপানো হয়েছে এক লাখ ৬৭ হাজার ৯৬৫টি বই।

এবারের বই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় ৩১ ডিসেম্বর বিকেলে। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সারাদেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে।

প্রাথমিক পর্যায়ের পাঠ্যপুস্তক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এবং মাধ্যমিক পর্যায়ে সাভারের অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে শুরু হবে উৎসব। এছাড়াও দেশের প্রতিটি জেলায় আলাদা আলাদাভাবে বই উৎসবে অংশ নেবেন স্থানীয় জনপ্রতিনিধি ও স্বনামধন্য ব্যক্তিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button