দেশবাংলা
বসলো ২০তম স্প্যান, দৃশ্যমান হলো ৩ কিলোমিটার

পদ্মা সেতুতে বসলো ২০তম স্প্যান। ফলে দৃশ্যমান হলো প্রায় অর্ধেক সেতু, যা পুরো ৩ কিলোমিটার। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একমাসে বসলো ৩টি স্প্যান। সেতুর ১৮ ও ১৯ নম্বর পিলারের ওপর নতুন স্প্যানটি বসানো হয়।
মাঝনদীতে সেতুর ৪ নম্বর মডিউলের ৬টি স্প্যানের মধ্যে আগেই বসানো আছে ৪টি। সবশেষ ১৯তম স্প্যানটিও বসানো হয় এখানে। বর্তমানে দৃশ্যমান চারটির সঙ্গেই যোগ হবে নতুন স্প্যান। ৪১টি স্প্যানের মধ্যে ২০টি বসানোর মধ্য দিয়ে প্রায় অর্ধেক সেতু দৃশ্যমান হলো।
প্রাথমিকভাবে ২৯ ডিসেম্বর এ স্প্যানটি বসানোর পরিকল্পনা করা হলেও, হঠাৎ শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে নদীতে নৌযান চলাচল ব্যাহত হয়। ফলে, দুইদিন পিছিয়ে যায় স্প্যান বসানোর কাজ।



