বিশ্ববাংলা

প্রবাসেও প্রকাশিত হয়েছে জেএসসি পরীক্ষার ফলাফল

দেশের সাথে মিল রেখে একযোগে প্রবাসেও প্রকাশিত হয়েছে প্রাথমিক সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষার ফলাফল।

সৌদি আরবের জেদ্দায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামদুর রহমান বাংলা টিভিকে জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষায় বাংলা ভার্সন থেকে ৫১ জন ও ইংরেজি ভার্সন থেকে ৪৭ জনসহ মোট ৯৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

এবার পাশের হার শতভাগ। এদের মধ্যে GPA 5 পেয়েছেন ৪৬ জন। অন্যদিকে JSC তে বাংলা ভার্সন থেকে ৫৭ জন ও ইংরেজি ভার্সন থেকে ৪৬ জনসহ মোট ১০৩ জন শিক্ষার্থী অংশ নেন।এদের মধ্যে থেকে ২৭ জন পেয়েছেন GPA 5 ।

পাশের হার ৯৭.০৮ ভাগ। ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্কুল গভর্নিং বডির চেয়ারম্যান খন্দকার এ কে আজাদ। উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনসাল জেনারেল ফয়সল আহমেদ।

সাইফুল রাজীব, জেদ্দা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button