বিশ্ববাংলা
লেবাননে বাংলাদেশি নারীকর্মীর মৃত্যু

লেবাননে স্বপ্না বেগম নামে এক বাংলাদেশি নারীকর্মী হৃদরোগে মারা গেছেন। গত সোমবার আল বারাকাত এলাকায় নিজ রুমে মারা যান স্বপ্না।
লেবাননে বসবাসরত স্বপ্না বেগমের মেয়ে রুমা বেগম জানান, দীর্ঘ ১৫ বছর আগে জীবিকার তাগিদে স্বপ্না বেগম লেবাননে যান। তিনি সেখানে বৈধ ছিলেন। সোমবার তার নিজ রুমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, স্থানীয় বাংলাদেশিরা আল জুমলাত হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মরহুমের স্বজনরা মরদেহটি অতি দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করতে বাংলাদেশ সরকার ও বৈরুত দূতাবাসের কাছে আবেদন জানিয়েছেন।
স্বপ্নার মরদেহ স্থানীয় আল জুমলাত হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাঁর বাড়ি নারায়নগঞ্জ জেলার সাদিপুর ইউনিয়নের খীদিরপুর গ্রামে।



