বিশ্ববাংলা

আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

ডাকাতের গুলিতে দক্ষিণ আফ্রিকায় শেখ রাজিব নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন ক্যাপ প্রভিন্সের লেড়ি ফ্রেয়ার এলাকায় ডাকাতের গুলিতে নিহত হন তিনি।

স্থানীয় সময় রোববার দোকান বন্ধ করার সময়, দু’জন সশস্ত্র কৃষাঙ্গ দোকানে ঢুকে নগদ টাকা পয়সা নিয়ে যাওয়ার সময়, শেখ রাজিবের বুকে গুলি করে। সেসময় স্থানীয় বাংলাদেশীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

তবে ক্রিসমাসের ছুটির কারণে হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি না থাকায়, ঠিক সময়ে রাজিবের অপারেশন করা সম্ভব হয়নি। পরে চিকিৎসাধীন অবস্থায়, সোমবার রাজিবের মৃত্যু হয়। নিহত রাজীবের বাড়ি হবিগঞ্জে।

এস এইচ মোহাম্মদ মোশাররফ, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button