বাংলাদেশ

ডিএমপি’র সুনির্দিষ্ট নির্দেশ জারি, মোড়ে মোড়ে তল্লাশি চৌকি

ইংরেজি নববর্ষ বরণকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। সাথে যান ও সাধারণ মানুষের চলাচলের উপর কিছুটা বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

এক ঘোষণায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম রাজধানীবাসীকে বিরত থাকতে বলেছেন, উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান ও সমবেত হওয়া থেকে। এছাড়াও আতশবাজি, পটকাবাজি, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালনাসহ যেকোনো ধরনের অশোভন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।

এসব বিষয়ের বাইরে ট্রাফিক ব্যবস্থাপনায়ও সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। এতে বলা হয়েছে,

১। গুলশান, বনানী ও বারিধারায় প্রবেশের সকল রাস্তা রাত ৮টা থেকে বন্ধ রাখা হবে। তবে উক্ত এলাকায় বসবাসরত সম্মানিত নাগরিকগণের প্রবেশের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) এবং আমতলী ক্রসিং (মহাখালী) খোলা রাখা হবে। সেক্ষেত্রে গুলশান, বনানী ও বারিধারায় বসবাসরত সম্মানিত নাগরিকদের রাত ৮টার মধ্যে ওই এলাকায় প্রবেশের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

২। রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নং রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং উক্ত এলাকাসমূহে প্রবেশের জন্য ব্যবহার করা যাবে না, তবে এসব এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে এসব ক্রসিং ব্যবহার করা যাবে।

৩. একইভাবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা হতে পরদিন ১ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত শুধু শাহবাগ ক্রসিং এবং নীলক্ষেত ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় প্রদর্শন এবং শনাক্তকরণ পূর্বক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন নিয়ে প্রবেশ করতে পারবে। এজন্য পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

৪. পলাশী ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, বকশি বাজার ক্রসিং, রমনা চত্বর ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং এবং শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সব প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

৫। হাইকোর্ট পয়েন্ট থেকে আগত সব প্রকার গাড়িসমূহ দোয়েল চত্বর বামে মোড় নিয়ে শহীদুল্লাহ হল হয়ে চাঁনখারপুল ক্রসিং দিয়ে বের হয়ে যেতে পারবে।

৬। কেউ বেপরোয়া, মদ্যপ ও বিপজ্জনক অবস্থায় গাড়ি চালালে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭। সড়ক ব্যবহার সংক্রান্তে যে কোনো জরুরি প্রয়োজনে ফোন করুন : ডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৫, এডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৬, এসি ট্রাফিক (গুলশান)- ০১৭১৩৩৯৮৪৯৭, এসি ট্রাফিক (উত্তরা)- ০১৭১৩৩৯৮৪৯৮, ডিসি ট্রাফিক (সাউথ)- ০১৭১৩৩৭৩২২৩, এডিসি ট্রাফিক (সাউথ)- ০১৭১৩৩৭৩২২৪, ডিসি (গুলশান)- ০১৭১৩৩৭৩১৬৬ ও ডিসি (উত্তরা)- ০১৭১৩৩৭৩১৫৬।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সম্মানিত নাগরিকদের কর্তব্যরত পুলিশ সদস্যদের সাহায্য গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি কর্তব্যরত পুলিশ সদস্যদের সহায়তা করার জন্য নগরবাসীকে অনুরোধ করেছে ডিএমপি।

সংশ্লিষ্ট খবর

Back to top button