প্রধানমন্ত্রীবাংলাদেশ

মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন

বিশ্ব বাণিজ্যে প্রতিকূল অবস্থার মধ্যেও রপ্তানিখাতে দৃঢ় অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। আজ এমন মন্তব্য ক’রে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ব্যবসায়ীদের সুবিধা দিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।  সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।বুধবার বছরের প্রথম দিন, শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটি বাণিজ্য মেলার ২৫তম আসর।  রাজধানীর শেরেবাংলা নগরের অস্থায়ী মেলার মাঠ সংলগ্ন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এতে বলেন, ব্যবসা করতে নয়- বরং ব্যবসায়ীদের নানা সুবিধা দিতেই কাজ করছে সরকার।

অনুষ্ঠানে, রপ্তানি আয় আরও বাড়ানোর ওপর জোর দিয়ে, রপ্তানি পণ্যের বহুমুখীকরণে এখন অর্থনৈতিক কূটনীতি চালু করারও তাগিদ দেন তিনি। একই সঙ্গে, রপ্তানি বাড়াতে প্রতিবেশী দেশগুলোর অবকাঠামোগত নানা উদ্যোগের কথাও তুলে ধরেন সরকারপ্রধান।

এ সময়, ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়ছে- উল্লেখ ক’রে, তৃণমূলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে সরকারের সদিচ্ছার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button