‘সৌদি সরকারের আইন-কানুন মেনে নেতাকর্মীদের রাজনীতি করার তাগিদ’

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ফলেই দেশের উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। ওমরাহ পালন করতে দেশটিতে যাবার পর, মক্কা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মক্কায় স্থানীয় শাহজালাল রেস্টুরেন্টে, ওমরা পালন করতে দেশটিতে সফররত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের সাথে মতবিনিময় সভা করেছে মক্কা বঙ্গবন্ধু পরিষদ আহ্বায়ক কমিটি। এসময় সৌদি সরকারের আইন কানুন মেনে রাজনীতি করতে, নেতাকর্মীদের তাগিদ দেন তিনি।
সংগঠনের আহবায়ক আবদুল শুক্কুরের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন, সদস্য সচিব আব্দুল মতিন। এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য শেখ তন্ময়। এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ, চয়ন ও কাজী আরিফ।
বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি আহসান হাবীব, প্রধান উপদেষ্টা কফিল উদ্দিন, সাইফুল ইসলাম, হামিদুল হক, মাসুম খান মামুন, আবুল কালাম আজাদ ও হাফেজ ফজলুল করিম, আবদুল গফুর, নূর হোসেন, জসীমউদ্দীন, গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে,সৌদি সরকারের আইন কানুন মেনে রাজনীতি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এতে, ব্যবসায়ী শেখ রনী,বাবুল চৌধুরী,শেখ আদেল মোল্লা,খাইরুল আমিন,খোকন তালুকদার, মুহীদ আলম, মক্কা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি হোসেন খান এনায়েত ও সাধারণ সম্পাদক সাঈদ খোকন, মোহাম্মদ কালু, ফখরুল ইসলাম সওদাগর, আমির আব্বাস, মোহাম্মদ ইদ্রিস, আলী আকবরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন, মক্কা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সোনা মিয়া, বোরহান উদ্দিন ও নুরুল আজিম। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় মোনাজাত করা হয়।
এইচ হেমায়েত, মক্কা প্রতিনিধি



