বিশ্ববাংলা

নাপলীতে বাংলাদেশি মালিকানাধীন ৩ শতাধিক গার্মেন্টস

ইতালীর নাপলী শহরে প্রবাসী বাংলাদেশীরা গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীল। প্রায় ১২ হাজার প্রবাসী বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করে জীবিকা নির্বাহ করছে। এসব ফ্যাক্টরীতে কাজ করতে পেরে অনেকেই সন্তুষ্ট।

নতুন বছরের শুরুতেই পালমা কাম্পানীয়া শহরে আরো একটি গার্মেন্টস ফ্যাক্টরীর যাত্রা শুরু হলো। প্রতিষ্ঠানটিতে শতাধিক মানুষের কর্ম সংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এতে অনেক প্রবাসীরা আনন্দিত।

ইতালীর বন্দর নগরী নাপলী জুড়ে প্রায় ১৮ হাজার বাংলাদেশির বসবাস। এখানে প্রবাসী বাংলাদেশিদের উপার্জনের উন্নতম মাধ্যম গার্মেন্টস ব্যাবসা বা পোষাক শিল্প। প্রায় ৩ শতাধিক ছোটবড় গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে কেবল বাংলাদেশি মালিকানাধীন।

নতুন বছরের শুরুতেই আরো একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। এখানে প্রায় শতাধিক মানুষের কর্ম সংস্থানের সুযোগ হলো এমটাই বলছেন, প্রতিষ্ঠানের প্রধান মাহবুব আলম মামুন ।

নতুন প্রতিষ্ঠানের যাত্রাকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন, এবং এসব প্রতিষ্ঠানে কাজ করতে পেরে বেস আনন্দ প্রকাশ করেন অনেক প্রবাসী বাংলাদেশী।

ইতালীতে দক্ষ শ্রমিকের অভাবে ইতিমধ্যে এ ধরনের অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। দক্ষ শ্রমিকের চাহিদা পূরণ করতে পারলে এ খাতে আরো অনেক কর্ম সংস্থানের সুযোগ হবে পাশাপাশি দেশও পাবে আরো বেশি বৈদেশিক মূদ্রা।

শাওন আহমেদ, ইতালী ব্যুরো চীফ

সংশ্লিষ্ট খবর

Back to top button