দেশবাংলা

‘হাওয়াই মিঠাই’ একটি ঐতিহ্যবাহী মিঠায়ের নাম

হাওয়াই মিঠাই, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি মিঠাইর নাম। এখনো এটি গ্রাম বাংলার মানুষের কাছে জনপ্রিয় মিঠাই।একসময় গ্রামাঞ্চলে এ খাবারটির ব্যাপক প্রচলন দেখা গেলেও আধুনিকতার ছোঁয়ায় এই মিঠাই আর খুব বেশী দেখা যায় না। তবে বিলীনও হয়ে যায়নি এখনো।

হাওয়ার সাথে এই মিঠাই নিমিষে বিলীন হয়ে যায় বলে এর নাম হাওয়াই মিঠাই। পেট না ভরলেও মুখের স্বাদ মেটায়।গ্রামের শিশুরা এই খাবারের সাথে বেশী পরিচিত। দামে সস্তা হওয়ায় সকলের আগ্রহ এই মিঠাইয়ের ওপর।

শুধুমাত্র চিনিকে তাপ দিয়ে গলিয়ে একটি হাতে ঘুড়ানো যাতা মেশিনে পিষিয়ে অল্প সময়ে তৈরী করা হয় হাওয়াই মিঠাই।একসময় লাল, গোলাপী, হলুদসহ নানা বাহারী রঙে তৈরী হলেও রঙে রাসায়নিক থাকায় এখন রঙ কম ব্যবহার করা হয়।গ্রামে মেলা বসলে দেখা মেলে হাওয়াই মিঠাই্য়ের।

এক কেজি চিনি দিয়ে ৮০ থেকে ৯০টি হাওয়াই মিঠাই তৈরী করা যায়। প্রত্যেকটি বিক্রি করা হয় ৫ টাকায়। প্রতি মিনিটে ৩ থেকে ৪টি মিঠাই তৈরী করা যায়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হাওয়াই মিঠাই নিয়ে রয়েছে অনেক গল্প কাহিনী।

ইলিয়াস বসুনিয়া, লালমনিরহাট প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button