বিশ্ববাংলা

চীনে ফুড ফেস্টিভ্যালে সেরা স্টলের স্বীকৃতি লাভ

চীনের হুবেই প্রদেশের উহান শহরে অবস্থিত হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ফেস্টিভ্যাল- ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

এতে বাংলাদেশি স্টল আনুষ্ঠানিকভাবে সেরা স্টলের স্বীকৃতি লাভ করে। হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময়, সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ পর্যন্ত চলে এই অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় পার্টি কমিটির সেক্রেটারি, গাও চি। স্বাগত বক্তব্য রাখেন, হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আমরা বাংলাদেশী’ কমিউনিটির সভাপতি পোস্ট ডক্টরাল ফেলো ড. মোহাম্মদ শরিফুল ইসলাম।

ফেস্টিভ্যালে বিভিন্ন রকম খাবারের আয়োজন করা হয়। বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে ১৫টিরও বেশি খাবার তৈরী করা হয়। এর মধ্যে ছিলো বিফ ও চিকেন খিচুড়ি, বিভিন্ন ধরনের পিঠা, মিস্টি ও বাংলাদেশের নানারকম ঐতিহ্যবাহী খাবার। প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র।

বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, চায়না, নেপাল, কোরিয়া, ইন্দোনেশিয়াসহ মোট ১৫ টি দেশের ছাত্রছাত্রীরা এই ফুড ফেস্টিভ্যালে অংশ নেয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button