বিশ্ববাংলা

রিয়াদে ঘুমন্ত অবস্থায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রিয়াদের হারায়, খোরশেদ আলম মিন্টু নামে এক বাংলাদেশি মারা গেছেন। নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান তিনি ৷

তার রুমের অন্যান্য সদস্যরা জানান, মিন্টুর বুকে ব্যথা অনুভব হলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়েন, এরপর তিনি আর জেগে ওঠেননি  ভাগ্য বদলাতে দীর্ঘ ৩১ বছর আগে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন মিন্টু। তিনি রিয়াদে ট্যাক্সিক্যাব চালাতেন ৷

তার বাড়ি বরিশালের গৌরনদি উপজেলার শরিকল গ্রামে। তার মরদেহ রিয়াদের ছিমুসী হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরহুমের মরদেহ দেশে আনতে দেশটির দূতাবাসসহ বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছেন স্বজনরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button