বিশ্ববাংলা

নাইজেরিয়ায় কালাবার কার্নিভ্যালে বাংলাদেশ

নাইজেরিয়ার কালাবার শহরে অনুষ্ঠিত হলো আফ্রিকা মহাদেশের বৃহত্তম কালাবার কার্নিভ্যাল। নাইজেরিয়ার ক্রস রিভার স্টেট গভর্নরের উদ্যোগে অনুষ্ঠিত কার্নিভ্যালটিতে, বাংলাদেশসহ বিশ্বের ৩৪টি দেশ ও নাইজেরিয়ার অধিকাংশ রাজ্যগুলো অংশ নেয়। কালাবার কার্নিভ্যালে ছিল স্ট্রিট ড্যান্স ও শোভাযাত্রা।

এতে আন্তর্জাতিক সাংস্কৃতিক দলগুলোর পাশাপাশি, বাংলাদেশের পরিবেশন সকলকে আনন্দ দেয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদার অব হিউম্যানিটি আখ্যা পাওয়ার বিষয়টি এবং এর পটভূমি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. ফাহিমুল ইসলামের নেতৃত্বে ১৯ সদস্যের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলও কার্নিভ্যালে অংশ নেয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button