দেশবাংলা
জুতার ভিতর ৮০ হাজার ডলার!

নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস সড়কে দুই বাসযাত্রীর জুতার ভেতর থেকে ৮০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের বনবেলঘড়িয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভারত থেকে আনা এই ডলার বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসছিল। পুলিশের তল্লাশীতে বিষয়টা ধরা পড়ে। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেপ্তার হওয়া দুই যাত্রী হলেন রাসেল মিয়া (২৮) ও মইন উদ্দিন (২৭)। শুক্রবার সকালে মুদ্রা পাচারের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এম হাবিল, বাংলা টিভি



