অন্যান্যবাংলাদেশ

‘ছাত্রলীগের কর্মকান্ড ইতিহাসকে কলুষিত করেছে’

ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন মনে করেন, ছাত্রলীগ আদর্শহীন ও লক্ষ্যবিচ্যুত। চাঁদাবাজি, হত্যাসহ নানা কর্মকান্ডে তাদের ইতিহাসকে কলুষিত করেছে। সেখানে ছাত্রও নাই লীগও নাই। ছাত্রলীগকে সঠিক দিকনির্দেশনা দিতে সংগঠনটির অগ্রজদের এগিয়ে আসতে হবে।

এমন হতাশার বাণী সাত দশক পেরিয়ে আসা দেশের অন্যতম এই ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিয়ে হওয়ার কথা ছিলো না বলেও তিনি মন্তব্য করেন।

আজ (শনিবার) দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে ছাত্রলীগ সম্পর্কে এসব কথা বলেন, ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় জন্ম নেয় বাংলাদেশ ছাত্রলীগ। উপমহাদেশের সর্ববৃহৎ ও পুরোনো ছাত্র সংগঠন এটি। তবে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে সংগঠনটি যে সুনাম অর্জন করেছিলো, স্বাধীনতা পরবর্তী ৪১ বছরে তা অনেকটাই ম্লান নেতাকর্মীদের নানাবিধ নেতিবাচক কর্মকান্ডে।

এদিকে, সংগঠনটির সাবেক নেতৃত্ব ছাত্রলীগের এসব ভুলগুলোকে শিশুসুলভ দাবি করলেও ইতিহাসবিদের মতে, ধারাবাহিকতা রক্ষা করতে না পারার দায় এড়ানোর সুযোগ তাদের নেই। দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগকে ছাত্রলীগ হয়ে ওঠার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট সবাই।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button