
২০১৯ সালে দেশে ৪৭০২ টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ৬ হাজার ৯শ ৫৩ জন এবং ৪ হাজার ৩শ ৫৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
দেশে বিগত তিন বছরের মধ্যে ২০১৯ সালে সড়ক দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে বলেও জানান তিনি। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন করতে গিয়ে এ তথ্য জানান, ইলিয়াস কাঞ্চন।
তিনি আরও জানান, ২০১৮ সালে ৩১০৩টি সড়ক দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা ছিল ৪৪৩৯ জন। গত বছরের তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৭৮৮ জন বেশি। আর সড়ক দুর্ঘটনার সংখ্যা ১৫৯৯টিরও বেশি। যা গতবছরের তুলনায় প্রায় ৩১ শতাংশ বেড়েছে।
ইলিয়াস কাঞ্চন বলেন, অদক্ষ চালক, দুর্বল ট্রাফিক ব্যবস্থা, ত্রুটিপূর্ণ যানবাহন, অনিয়ন্ত্রন গতি এবং জনগণের অসচেতনা দুর্ঘটনার মূল কারণ হিসেবে উঠে এসছে পরিসংখ্যানে।
তবে সড়ক দুর্ঘটনার জন্য বাস ও ট্রাক বেশি দায়ী উল্লেখ করে প্রাতিষ্ঠানিক দক্ষতা ও প্রশিক্ষণ দেয়া জরুরী বলে মনে করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।



