প্রধানমন্ত্রীবাংলাদেশ

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী

শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে, সকাল সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল সাতটায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। শ্রদ্ধা নিবেদন এবং ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা হয়।

এছাড়া সংগঠনটির এ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তিনদিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

স্বাধীনতা পূর্ববর্তী সময়ে সংগঠনটির যে সুনাম, স্বাধীনতা পরবর্তী ৪১ বছরে তা অনেকটাই ম্লান নেতাকর্মীদের নানাবিধ নেতিবাচক কর্মকান্ডে। যদিও সংগঠনটির ভুলগুলোকে শিশুসুলভ দাবি করেছেন সাবেক নেতৃবৃন্দ।

১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় এই সংগঠনের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও পুরোনো ছাত্র সংগঠন এটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button