দেশবাংলা

সিংগাইরের ২০টি বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা স্থাপন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সময়মত উপস্থিত না থাকায় পিছিয়ে পড়ছিলো শিক্ষা কার্যক্রম। এ নিয়ে বাংলা টিভিতে সংবাদ প্রচারিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

পরে উপজেলার ২০টি বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা স্থাপন করা হয়। এতে সময়মত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন, শিক্ষকরা। নিশ্চিত হয়েছে শতভাগ পাঠদান।

শতভাগ শিক্ষা নিশ্চিত করতে যখন সরকার কাজ করে যাচ্ছে, ঠিক তখনই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে ঢিলেঢালাভাবে চলছিলো শিক্ষা কার্যক্রম। বিষয়টি নিয়ে বাংলা টিভিতে সংবাদ প্রচার হলে, উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েকটি বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা স্থাপন করা হয়।

ডিজিটাল হাজিরা স্থাপনে সময়মত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন, শিক্ষকরা। এতে বদলে যাচ্ছে শিক্ষার মান। এভাবে উপজেলার প্রতিটি বিদ্যালয়কে ডিজিটাল হাজিরার আওতায় আনার দাবি অভিভাবকসহ সকলের।

বিদ্যালয়গুলো ডিজিটাল হাজিরার আওতায় আনায়, বিভিন্ন সুফল তুলে ধরেন, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমতউল্লাহ।

ডিজিটাল হাজিরা স্থাপনে সময়মত শিক্ষকের উপস্থিতিতে শতভাগ পাঠদান নিশ্চিত হচ্ছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার হারও কমে আসছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি বিদ্যালয় ডিজিটাল হাজিরার আওতায় আনা হলে শিক্ষার মান আরো বাড়বে বলে মনে করছেন সচেতন মহল।

রেজাউল করিম, সিংগাইর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button