দেশবাংলা
রাজশাহীতে ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর শাস্তি কার্যকর

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরের ফেলে দেয়ার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে ৪ জনের ছাত্রত্ব বাতিল, ৫ জনের সনদ জব্দ ও ৭ জনকে অন্য জায়গায় বদলির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফরিদ উদ্দিন জানান, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কারিগরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সিদ্ধান্তের বিষয়ে জানানো হয় তাদের।
এরআগে, মিডটার্মে অকৃতকার্য দুই শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসতে না দেয়ায় গত নভেম্বরে অধ্যক্ষকে পুকুরে ফেলে দেয় পলিটেকনিক শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৫৭ জনকে আসামি করে মামলা করেন ফরিদ উদ্দিন।



