বিশ্ববাংলা

কুয়েতে টি-টেন বিজয় দিবস কাপের উদ্বোধন

কুয়েতে টি-টেন বিজয় দিবস কাপ ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের কুয়েতে বসবাসরত ক্রিকেটপ্রেমী প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে, প্রতিবছরই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এবারও বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে, শান্তির প্রতীক কবুতর উড়িয়ে টি-টেন বিজয় দিবস কাপ ২০১৯ এর উদ্বোধন করা হয়। কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট মাঠে ২২টি বাংলাদেশী ক্রিকেট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন, আয়োজক সংগঠনের আহ্বায়ক, প্রকৌশলী ফরিদ উদ্দিন।

হাসান কামাল ও মোয়াজ্জেম হোসেনের যৌথ পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন, কুয়েতের ”বলদিয়ার মুদির” স্থানীয় পৌর অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল আজিজ রশিদী, কর্মকর্তা নাসের আল-আদি, স্থানীয় থানার অফিসার ইনচার্জ ইবরাহিম আল-দাহী ও পৌর অফিসের প্রেস কর্মকর্তা আব্দুস সাফি আহমেদ।

আয়োজকরা জানান, কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট মাঠটি কাগজ-কলমে স্থানীয় পৌর অফিস ও থানার অনুমোদন নিয়ে, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এবারের টি-টেন বিজয় দিবস কাপের আসরটি শুরু করেছে। এটি কুয়েতের বাংলাদেশ কমিউনিটির জন্য একটি বড় অর্জন।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button