বিশ্ববাংলা

‘প্রবাসীদের রেমিট্যান্সে দেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে’

প্রবাসীদের রেমিট্যান্সে দেশ চলছে দুর্বার গতিতে, কিন্তু দুর্ভাগ্যবশত এসব প্রবাসীরা দেশ-বিদেশের নানা জায়গায় অবহেলার শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন, মৌলভীবাজার ভিআইপি ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্পেন প্রবাসী আব্দুল মুমিন খান শাকুর।

শুক্রবার বাংলাদেশ সমিতি শারজাহ শাখার মিলনায়তনে, ক্লাবের সভাপতি হুমায়ুন রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম পাপলুর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার ভিআইপি ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল লতিফ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশন আমিরাতের সদস্য সচিব সাজিদুর রহমান সাচ্চু, চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button