প্রধানমন্ত্রীবাংলাদেশ

জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে পুলিশ বাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

অপরাধ দমনে আস্থা ও বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে জনগণের বাহিনী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে রাজধানীর রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এসময় পুলিশ বাহিনী দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জনগণের আস্থা, বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে যে কোনো ধরনের অপরাধ দমন করা সহজ হয় উল্লেখ করে করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে জনগণের পুলিশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এছাড়াও পুলিশ বাহিনী প্রত্যেকটি ক্ষেত্রে সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, পুলিশের মাঝে একটি গুণগত পরিবর্তন এসেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের কুচকাওয়াজ উপভোগ করেন এবং সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য ১১৮ জনকে বাংলাদেশ পুলিশ পদক -বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক -পিপিএম প্রদান করেন তিনি।

আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা

সংশ্লিষ্ট খবর

Back to top button