অন্যান্যবাংলাদেশবিশ্ববাংলা
‘ইউরোপে নতুন শ্রমবাজার চালু করা হবে’

আগামী এক বছরের মধ্য ইউরোপে আরো অন্তত পাঁচ থেকে ছয়টি শ্রমবাজার চালু করা হবে বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
রোববারা সকালে প্রবাসী কল্যাণ ভবনে নতুন বছরে সরকারের শ্রম বাজার পরিকল্পনা নিয়ে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ এ এ কথা বলেন তিনি।
রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টস (আরবিএম) আয়োজিত এই মিট দ্য প্রেস এ মন্ত্রী জানান, আগামী এক বছরে সাড়ে সাত লাখ জনশক্তি রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
এসময় তিনি আরো বলেন, ২০১৯ সালে ৭ লাখ ১ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। দালালদের কাছ থেকে বিদেশগামী কর্মীদের রক্ষায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার গুলোকে কেন্দ্রের সাথে সমন্বয় করা হচ্ছে।
পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার চালু হতেও খুব বেশি সময় লাগবে না বলেও জানান, ইমরান আহমদ।



