‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা পুলিশের প্রথম দায়িত্ব’

দেশের জনগণের জীবন মান উন্নত করতে প্রথম প্রয়োজন মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা। আর পুলিশ বাহিনী সেটা যথাযথভাবে করতে পেরেছে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এতে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সব বাহিনীর ওপর ভর করে অতীতের সরকারগুলো ক্ষমতায় আসলেও তাদের কল্যাণে কাজ করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পুলিশের জন্য বিভিন্ন সুবিধা নিশ্চিত করে।
এ সময় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করে পুলি বাহিনীকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতেও নির্দেশ দেন তিনি। পুলিশ সদস্যদের দাবীর প্রেক্ষিতে, বিভিন্ন প্রতিষ্ঠানে পুলিশের প্রতিনিধি রাখার পদক্ষেপ নেয়ার কথাও জানান, সরকার প্রধান।



