
সেই ঝোপের মধ্য থেকে ঢাবি ছাত্রীর বই-ঘড়ি-ইনহেলার উদ্ধার করা হয়েছে। কুর্মিটোলা গলফ ক্লাবে যাওয়ার পথে একটি ঝোপের মধ্য থেকে এসব ধর্ষণ ঘটনার আলামত সংগ্রহ করেছে র্যাব ও ডিবি।
ঝোপের মধ্য থেকে ইউনিভার্সিটির বই, চাবির রিং, ইনহেলার, ঘড়িসহ বেশ কিছু আলামত পাওয়া গেছে বলে র্যাব সূত্রে জানাগেছে। তারা জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটিই ঘটনাস্থল। এছাড়া ডিবির একটি টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন।

প্রসঙ্গত, রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শেওড়া যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন ওই ছাত্রী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি মুখ চেপে তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যান।
সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে অবিষ্কার করেন। পরে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ গন্তব্যে পৌঁছালে রাত ১২টার পর তাকে ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং তাকে ওসিসিতে ভর্তি করা হয়।
তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে চিকিৎসা অবস্থায় রয়েছে।



