
১১ হাজার ৪২ কোটি ১৪ লাখ টাকা ব্যায়ে ৭ টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
সভায় মন্ত্রিপরিষদের সদস্য, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, সভায় অনুমোদিত ৭টি প্রকল্পের মধ্যে ৬টি নতুন একটি সংশোধিত প্রকল্প। পরিকল্পনামন্ত্রী আরো জানান ৭টি প্রকল্পের মোট ব্যায়ের পুরোটাই সরকারিভাবে অর্থায়ন হবে।



