
মুজিববর্ষ উদযাপনের রাষ্ট্রের পাশাপাশি নানা আয়োজনে বছরটি পালনের ঘোষণা দিয়েছেন, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো)।
মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর পঞ্চম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১০ জানুয়ারি মুজিববর্ষ ক্ষন গণনার দিন থেকেই চ্যানেলগুলোর নিজস্ব অনুষ্ঠানের পাশাপাশি অ্যাটকোর উদ্যোগে সম্মিলিত ভাবে মুজিববর্ষ নিয়ে একটি অনুষ্ঠান উদ্বোধন করবে।
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরির সভাপতিত্বে বার্ষিক সাধারন সভায় উপস্থিত ছিলেন, বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, পরিচালক মীর নুর উস শামস শান্তনু, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরি, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক বাবু, এটিএন বাংলার ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান চৌধুরিসহ অনেকে।
সভায় সংগঠনের কার্মপরিকল্পনা প্রনয়নসহ আর্থিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।



