
ভোটার তালিকা হালনাগাদের সময় বৃদ্ধি করে ‘ভোটার তালিকা (সংশোধন) আইন, ২০১৯’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। এসময় জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতিমালা-২০১৯ এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা।
এ সময়, ২ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিব আরো জানান, বৈঠকে জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতিমালা-২০১৯ এর খসড়ারও অনুমোদন দেয়া হয়।
এছাড়া, প্রতি বছর পহেলা মার্চকে বীমা দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটি ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।
হাকিম মোড়ল, বাংলা টিভি



