ডেমোক্রেটিক প্রার্থী হওয়ার লড়াইয়ে দুই বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে নাবিলা ইসলাম ও শানিয়াত চৌধুরী নামে দুই বাংলাদেশি কংগ্রেস ডেমোক্রেটিক প্রার্থী হওয়ার লড়াইয়ে নেমেছেন।
জর্জিয়ার ৭ম জেলা থেকে ডেমোক্রেটিক প্রার্থী হওয়ার লড়াইয়ে নেমেছেন নাবিলা। জানা গেছে, তাকে সমর্থন দিচ্ছে একটি প্রভাবশালী প্রগতিশীল গ্রুপ। অনেকেই নাবিলাকে ডেমোক্র্যাট তারকা জর্জিয়া অ্যালেক্সান্দ্রার সঙ্গে তুলনা করছেন।
ট্রাম্পের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে খবরের শিরোনামও হয়েছেন তিনি। অপরদিকে শানিয়াত চৌধুরী মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা। তিনি ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান জর্জেরি মিকসের বড় প্রতিদ্বন্দ্বী।
২০১৮ সালে তিনি ওকাসিও কর্টেজের নির্বাচনি প্রচারণায়ও কাজ করেছেন। তার জয়েই লড়াইয়ের অনুপ্রেরণা পেয়েছেন শানিয়াত চৌধুরী। দুজনেরই রেকর্ড ভালো হলেও, সামনে অর্থ তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
তবে নাবিলা ও শানিয়াত দুজনই কর্পোরেট তহবিল প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনি প্রচারণার জন্য তৃণমূলের অনুদানের ওপরই নির্ভর করছেন তারা।



