প্রধানমন্ত্রীবাংলাদেশ

১০ টাকার টিকিটে চিকিৎসা সেবা নিলেন প্রধানমন্ত্রী

১০ টাকার টিকিট কেটে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখের ডাক্তার দেখান প্রধানমন্ত্রী।

সাধারণ রোগীদের মতোই সরকারি নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন তিনি। শনিবার সকালে, রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ দেখিয়েছেন।

এভাবে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন এর আগেও। শেখ হাসিনা এর আগে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে একইভাবে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button