
‘এক শ্রেণির শিক্ষক চাকরিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন’, বলে মন্তব্য করেছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে একথা বলেন, রাষ্ট্রপতি।
এসময় তিনি বলেন, সান্ধ্যকালীন কোর্স ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে আন্তরিক হলেও তাদের অনীহা শুধু বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত দায়িত্ব পালনে। নকল রোধেও সব স্তরে প্রতিরোধ গড়ে তুলে হবে বলেও জানান, রাষ্ট্রপতি।
এদিকে সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়কে নতুন রূপে সাজানো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালকে। সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো হয়েছে ফুলের গাছ। আগ্রহের কমতি নেই বর্তমান শিক্ষার্থীদেরও। প্রথম সমাবর্তনে গ্রাজুয়েট হয়েছেন ১৮ হাজার তিন শ’ ১৭ জন।
সমাবর্তনের স্থান ধূপখোলা মাঠে নির্মাণ করা হচ্ছে ১ লাখ ৫০ হাজার বর্গফুটের বিশালাকৃতির প্যান্ডেল। সমাবর্তনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্পাসে।



