দেশবাংলা
হীরাপুরে কৃষি জমিতে হামলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়ার আরমান মিয়ার কৃষি জমিতে হামলা চালিয়ে বিভিন্ন ফলদ গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা।
ভোরে হীরাপুর উত্তর পাড়াতে আরমান মিয়ার জমিতে এসব ফলদ গাছ কেটে দিয়েছে তারা। এবিষয়ে আখাউড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান পরিদর্শন করে বলেন,কে বা কাহারা রাতের আধারে তার বাগানের এ গাছ কেটে দিয়েছে।
এবিষয়ে গাছের মালিক আরমান মিয়া জানান,পূর্ব শত্রুতার জের ধরে তার পাশের বাড়ির মাদক ব্যবসায়ী নোয়াব এ গাছগুলি কেটে থাকতে পারে বলে ধারণা করেছেন। গত ৭-জানুয়ারী হীরাপুর গ্রামের শিক্ষক মনিরুল ইসলামের বাড়ির পাশে থাকা বাগানেও একই কর্মকান্ড ঘটে।
তিনি মাদকের বিরুদ্ধে কথা বলায় তার বাড়ির আঙ্গিনায় থাকা প্রায় ১২ টি ফলদ গাছ কেটে দেয় দূর্বৃত্তরা। পরে তিনি আখাউড়া থানায় নোয়াব মিয়াকে আসামী করে একটি অভিযোগ করেন।



