বিশ্ববাংলা
বাহরাইনে এক বাংলাদেশির মৃত্যু

বাহরাইনে আলমগীর হুসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আলমগীর হুসেনের বাড়ি বরিশালের মাধব পাশায়। তার পিতার নাম আব্দুল করিম।
স্থানীয় সময় শুক্রবার কাজ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ স্ট্রোক করেন তিনি। সাথে সাথে তাকে বাহরাইন কিং হামাদ হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার লাশ কিং হামাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠানো হবে বলে জানান, দূতাবাস জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার।



