বিশ্ববাংলা
স্পেনের হাসপাতালে পড়ে আছে বাংলাদেশির লাশ

স্পেনের ম্যালিয়া হাসপাতালে পড়ে থাকা বাংলাদেশি আমির হোসেন জুনেদের লাশ বাংলাদেশে আসছে না। মরক্কো থেকে স্পেনে প্রবেশ করতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত হন তিনি।
তার মরদেহ শনাক্ত করা গেলেও তার পরিবার মরদেহ গ্রহণে অনাগ্রহ প্রকাশ করায়, মরদেহ পাঠাতে জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। নিহত জুনেদের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলার ইব্রাহিমপুর গ্রামে। তার পিতার নাম আলাউদ্দিন।
দূতাবাসের পক্ষ থেকে জুনেদের মরদেহ সরকারি খরচে বাংলাদেশে পাঠানোর সমস্ত কাজ সম্পন্ন হলেও, জুনেদের পরিবারের সাথে যোগাযোগ করার পর, তারা তা গ্রহণে অসম্মতি জানালে, তা আর পাঠানো হয়নি।
ধারণা করা হচ্ছে, বাংলাদেশের দালাল চক্র জুনেদের পরিবারকে ভয় ভীতি দেখানোয়, তার মরদেহ আনতে ভয় পাচ্ছে তার পরিবার।



