বিশ্ববাংলা
রিয়াদে বাংলাদেশিদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সৌদি আরবের রিয়াদে আল উজির মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে ইয়াং স্টার প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে৷
গত শুক্রবার স্থানীয় একটি মাঠে লাল দল বনাম হলুদ দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয় লাল দলকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে হলুদ দল জয়ী হয়। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টারের এমডি আব্দুল্লাহ আল-মামুন।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন খোরশেদ আলম রিপন, মাকসুদুর রহমান পলাশ, নুরুল আমিন সজীব, সাইফুল ইসলাম সুমন, মামুন বিন আব্দুল লতিফসহ অন্যান্যরা।
পরে দুই দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এসময় বিশেষ আকর্ষন ছিল র্যাফেল ড্র। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়



