দেশবাংলা
রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত-৫

রোববার (১২ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল হালিম জানান, নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ীগামী একটি মাহিন্দ্রার সঙ্গে বেনাপোল থেকে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।



