
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও বাংলা টিভির উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে শুভেচ্ছা জানিয়েছে বাংলা টিভি পরিবার।
রোববার বিকেলে গুলশানের নিজ কার্যালয়ে চুপ্পুর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, পরিচালক মীর নুর-উস শামস শান্তনু ও প্ল্যানিং এডিটর এইচ এম সাগর।
এ সময় বাংলা টিভির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাহাবুদ্দিন।



