
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে রাজধানীতে মোটরসাইকেল চলাচলের ওপর ৭৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণ উপলক্ষে রাজধানীতে আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ ৭৮ ঘণ্টা রাজধানীর নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এ জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কমিশন। তফসিল অনুযায়ী ঢাকা সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। এবার সব কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমে।



