৬টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

মানকিগঞ্জের শিবালয় উপজেলার উথলী-পাটুরিয়া সংযোগ রাস্তার পাশে স্থাপিত মাছ-মুরগিরর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্পেক্ট্রা হেক্সা গ্রুপের ‘মেগা ফিড’ কারখানায় আগুন লেগেছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রেণের জন্য প্রথমে দুই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা বাড়ায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।
মেগা ফিডের পরিচালক অপারেশন আহসান-উজ্জামান জানান, অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর সহকারী পরিচালক আনোয়ারুল হক জানান, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।



